বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৩০ জানুয়ারি সোমবার বিকেলে বিদ্যালয়ের মাঠে তিনদিন ব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। এছাড়া ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বুয়েট ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতিত্বে গভর্নিং বডির অন্য সদস্যগণ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যÿ শ্যামল কুমার রায়, সহকারী প্রধান শিÿক মো. আবুবকর সিদ্দিক অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন। পরে মাননীয় উপাচার্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার সকালে বিদ্যালয়ের মাঠে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। একই দিন বেলা ১১ টায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক ও ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক মো. আবুবকর সিদ্দিক, শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীরা অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments