মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় ১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাঠালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো পুঠিয়া উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে রাজু আহম্মেদ (৩১) অপরজন কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং এলাকার বকসুর ছেলে হাবিবুল্লাহ (২৯)।
র্যাব-৫ জানায়, গোয়েন্দা তথ্যের রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া (৭নং ওয়ার্ড) গ্রামস্থ মাদক ব্যাবসায়ী রাজু আহম্মেদ তার বসত বাড়ীতে অবৈধ মাদকদব্য ইয়াবা বিক্রয় করছে। ওই সংবাদের প্রেক্ষিতে রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে পৌছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে৩ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে র্যাব সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ২জন ব্যাক্তিকে ঘটনাস্থলেই আটক করে ও অপর ১জন কৌশলে রাতের আধাঁরে পালিয়ে যায়।
র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে আকটকৃত হাবিবুল্লাহ একজন রোহিঙ্গা। সে কক্সবাজার হতে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে। তারা পরস্পর যোগসাজসে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে কক্স্রবাজার জেলার উখিয়া থানার বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে সেখানে অবস্থান করছিল।
আটককৃতরা স্বীকার করে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে
কক্সবাজার জেলার উখিয়া থানার অজ্ঞাত স্থান হইতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া আসছে। আটককৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments