সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ খাদ্যপণ্যের দাম কমানো, দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জন্য পূর্ণ রেশনিং চালু, যুদ্ধ নয়-পারমানবিক অস্ত্রমুক্ত মানবিক বিশ্বের দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন,জামালপুর জেলা শাখা।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত সামাজিক আন্দোলন জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর সেলিম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলনের উপদেষ্টা আমির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুমন আদিত্য,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী মো. ইউসুফ আলী, জামালপুর প্রেসক্লাবের সদস্য তৌফিকুল আলম শরিফ, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বণিক, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য সচিব আরজু আহম্মেদ, সদস্য মুর্শেদ ইকবাল, লিটন সরকার, আব্দুল খালেক, কৃষি শ্রমিক মুছা মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি, পেশার শতাধিক ব্যক্তি অংশ নেন।
এ সময় বক্তারা চাল তেলসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments