স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেলের ওপর দুর্বৃত্তদের হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডিআরইউ।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন মাইনুল হাসান সোহেলের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মাইনুল হাসান সোহেল জানান, গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ৯টা ২০ মিনিটে ইনকিলাবে অফিস শেষে ডিআরইউ যাওয়ার পথে মতিঝিল জনতা ব্যাংকের সামনে চলন্ত রিক্সায় তিনজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং হাতে থাকা মোবাইল (আইফোন) ছিনিয়ে নিয়ে যায়। এসময় তাদের সাথে ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে গিয়ে পায়ে ও হাতে গুরুতর আঘাত পাই। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন বাসায় অবস্থান করছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ডিআরইউ সভাপতি বলেন, মাইনুল হাসান সোহেলের ওপর হামলা চালিয়ে মোবাইল ছিনতাই করে নিয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলাবাহীনির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
সব মন্তব্য
No Comments