স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর এবার অসাধু-ব্যবসায়ীদের ধরে এনে শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ। একইসঙ্গে পুরো রমজান মাসজুড়ে বাজার তদারকির মাধ্যমে চিহিৃত দেশদ্রোহী ও অসাধু ব্যবসায়ীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে কাজ করবে সংগঠনটির নেতারা। প্রয়োজনে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িতদের ‘গণধোলাই’ দেয়া হবে।
বৃহস্পতিবার রাজধানীর টিকাটুলিস্থ নিজ বাসভনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
তিনি বলেন, আগামী শনিবার (২ মার্চ) ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় পবিত্র রমজান মাসে যারা নিত্যপণ্যের সরবরাহ ও সংকট দেখিয়ে দাম বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে করণীয় ঠিক করা হবে। একইসঙ্গে ঢাকা-৮ নির্বাচনী এলাকায় ৯টি ওয়ার্ডের যুবলীগের ইউনিট কমিটি গঠনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং সংগঠনের তৃণমূলকে ঢেলে সাজাতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ও সরকার গঠনের পর নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। আমাদের প্রিয় নেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পুরো রমজান মাসজুড়ে মাঠে কাজ করার প্রস্তুতি নিচ্ছি। যারা রমজান মাসে অবৈধভাবে পণ্যের মজুতদারি করবে, তাদের বিরুদ্ধে মাঠে থাকবে যুবলীগ। শুধু তাই নয়, জনগণকে সঙ্গে নিয়ে মজুতদারদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে যারা পণ্য মজুত করে দাম বাড়ায়, তাদের গণধোলাই দেওয়ার ব্যবস্থা করা হবে।
এরআগে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, শেখ হাসিনার নির্দেশ উৎপাদন বাড়াতে হবে। অসাধু ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনতে হবে। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতায় মূল্যস্ফীতির কবলে প্রায় সব দেশ। এ সুযোগ কাজে লাগিয়ে দেশবিরোধী একটি চক্র দেশের মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। সেইসব কুচক্রীদের বিরুদ্ধে সবাইকে সর্তক ও নিজ নিজ এলাকায় নজরধারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments