কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ছোট শিশু সাবিকুন নাহার। জন্মগতভাবে পায়ুপথ তৈরি হয়নি। প্রসাবের রাস্তা দিয়ে মল ত্যাগ করতে হয়। এ কারনে দিন দিন তার পেট ফুঁলে উঠছে। অন্য শিশুদের মত সে স্বাভাবিক ভাবে চলা ফেরাও করতে পারছেনা। এই সুন্দর পৃথিবীতে দীর্ঘ কাল সকলে বাঁচতে চায়। কিন্তু এই শিশুটির সেটা যেন ক্রমশই ম্লান হয়ে যাচ্ছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আলিগঞ্জ গ্রামের এক অসহায় প্রতিবন্ধি বাবা-মায়ের ঘরে দুই বছর আগে জন্ম গ্রহন করে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। তাই শিশুটিকে বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের সহায়তা কামনা করেন প্রতিবন্ধি পরিবারটি।
স্থানীয় সূত্রে জানা যায়, পিতা বাক প্রতিবন্ধি জামাল তালুকদার ও মা জান্নাতি বেগম বুদ্ধি প্রতিবন্ধির কোল জুড়ে জন্ম হয় ফুট ফুটে শিশু সাবিকুন নাহারের। শিশুটি জন্মে এই পরিবারটি খুবই খুশি ছিল। কিন্তু তার জন্মগতভাবে পায়ুপথ তৈরী না হওয়ায় মুহুর্তে তাদের খুশি যেন কলো মেঘে ঢাকা পরে। সেই থেকেই এ দু’বছর শিশুটিকে স্থনীয় ভাবে বিভিন্ন চিকিৎকের দ্বারস্থ হয়েছে পরিবার। তবে সকলেই পরামর্শ দিয়েছে উন্নত চিকিৎসার। নুন আনতে পান্তা ফুড়ানো অসহায় প্রতিবন্ধি বাবা-মায়ের পক্ষে অর্থাভাবে সেটা সম্ভব হয়ে ওঠেনি।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জে এইচ খান লেলীন বলেন, এটি ইমপারফরাটেড এ্যানাস রোগ। এ রোগে জন্মগতভাবে পায়ুপথ তৈরী হয় না। চিকিৎসা করালে শিশুটি তার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে এ পরিবারটি অসহায় ও প্রতিবন্ধি হওয়ায় তাদের সহায়তা করার জন্য সকলের এগিয়ে আসা উচিত।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments