বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: এবার বকশীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালীন ৫ জন সাংবাদিককে হত্যার হুমকি প্রদানের অভিযোগ উঠেছে বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে। এ ব্যাপারে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু।
আজ রবিবার (২২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ।
জানা যায়, এডিপির অর্থায়নে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাষিরপাড়া সাত্তার খলিফার বাড়ি থেকে সামাদ হাজীর বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করণের কাজে ৯ লাখ ৩ হাজার টাকা বরাদ্দ হয়।
বগারচর ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানা পলাশ নিজেই উক্ত প্রকল্পের সভাপতি। অতি নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তার নির্মাণ কাজ করায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সরেজমিনে যান ৫ জন সাংবাদিক। নির্মাণ কাজের তথ্য, ছবি ও ভিডিও ধারণ করায় ক্ষিপ্ত হন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি সোহেল রানা পলাশ। তিনি দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক আল মোজাহিদ বাবু, দৈনিক ভোরের বাণী সাংবাদিক আমিনুল ইসলাম, দৈনিক একুশে বাণী সাংবাদিক বাধন মোল্লাহ ও জামালপুর বার্তা সাংবাদিক ইমরান সরকারকে হত্যার হুমকি দেন।
তিনি তাদের ক্যামেরা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাংবাদিকরা চেয়ারম্যানের আক্রমণ থেকে রক্ষা পান।
এ বিষয়ে গতকাল শনিবার (২১ জুন) দিবাগত রাতে দৈনিক নয়া দিগন্ত সাংবাদিক আল মোজাহিদ বাবু বাদী বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান সোহেল রানা পলাশের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ জানান, ঘটনাস্থলে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে।
তৎসময়ে সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণ করা সঠিক হয়নি। অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটনাটি ঘটেছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অভিযোগের আইনগত প্রক্রিয়া চলমান। তদন্ত শেষে চূড়ান্তভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments