মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: তওহীদভিত্তিক ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনায়। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে হেজবুত তওহীদ নেত্রকোনা জেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্যবিষয়ক সম্পাদক মো. রিয়াদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের সভাপতি মো. এনামুল হক বাপ্পা এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ সরকার।
সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি আব্দুল কাইয়ূম এবং সঞ্চালনা করেন সদর উপজেলা শাখার সভাপতি মোশারফ হোসেন। এছাড়া বক্তব্য দেন মোহনগঞ্জ উপজেলা সভাপতি মো. সাইকুল ইসলাম, সদর উপজেলার নারী নেত্রী খাদিজা খাতুন ও কেন্দুয়া উপজেলার নারী নেত্রী জীবনা আক্তার।
আলোচকরা বলেন, সঠিক তথ্য উপস্থাপন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণসচেতনতা তৈরির মাধ্যমে সমাজ পরিবর্তনে গণমাধ্যম কর্মীরা অগ্রণী ভূমিকা রাখতে পারেন। ন্যায়ভিত্তিক সমাজ ও আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম হতে পারে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments