সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় মোস্তফা মন্ডল (৫০) নামে এক ভুয়া পৌর মেয়রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান।
মঙ্গলবার (১৪ জুন) বেলা ১২টায় সিংড়া থানায় সোপর্দ করেন এসিল্যান্ড। আটক মোস্তফা মন্ডল উপজেলার বারইহাটি গ্রামের মৃত জব্বার মন্ডলের পুত্র।
জানা যায়, সিংড়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলামকে বিভিন্ন সময় মুঠোফোনে নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয়ে অবৈধভাবে ডিসিআর সাক্ষর ও পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে এবং বিভিন্নভাবে হুমকি দেয়। এছাড়া মঙ্গলবার বেলা ১২টার দিকে ০৭.০৪.২১ তারিখে তৎকালীন এসিল্যান্ড রকিবুল হাসানের সাক্ষর স্ক্যান করা নকল ডিসিআর নিয়ে ভূমি অফিসে এসে এসিল্যান্ডকে বারইহাটি মৌজায় ৫১ শতাংশ পুকুর তাকে দখল করে দেয়ার কথা বলে। ভুয়া ডিসিআর দেখে এসিল্যান্ডের সন্দেহ হলে অফিসের কাগজপত্র দেখে বুঝে এই ডিসিআর ভুয়া। এসময় তাঁকে থানায় সোপর্দ করে।
ভূমি অফিসের সার্ভেয়ার আমিনুল ইসলাম বলেন, কিছুদিন যাবৎ তিনি নিজেকে সিংড়া পৌর মেয়র পরিচয় দিয়ে অবৈধভাবে কাজ করার জন্য বলে। তার কথাবার্তায় সন্দেহ হলে অন্য মুঠোফোন দিয়ে কল করলে নিজের পরিচয় দেন এবং মাফ চান।
আজ আবার নকল ডিসিআর নিয়ে অফিসে এসে পুলিশ পাঠিয়ে পুকুর দখল করে দেয়ার কথা বলে।
সহকারি কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, ভুয়া মেয়র পরিচয় দিয়ে প্রতারণা ও নকল ডিসিআর তৈরি করার অপরাধে মোস্তফা মন্ডলকে থানায় সোপর্দ করেছি। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এসিল্যান্ড মহোদয় একজনকে থানায় সোপর্দ করেছে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments