মোঃ মাসুদ রানা ॥ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের মঙ্গলপৈতা বাজার বিএনপির আয়োজনে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে মঙ্গলপৈতা বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে হাটসভা অনুষ্ঠিত হয়।
উক্ত হাটসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদ-৪ আসন থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আপনাদের ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র কাঠামো গঠনে
তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে।
আসন্ন নির্বাচনে আপনাদেরকে জনগণের পাশে থেকে কাজ করতে হবে। কোন নেতা কর্মী অন্যায়- অনিয়ম করলে তাকে কোন ছাড় দেয়া হবে না।
এর আগে তিনি অত্র এলাকার মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক করেন। সেখানে তিনি মহিলাদের উদ্দেশ্য বলেন,
এদেশে কোন মার্কায় ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে এমন কোন কথা কোরআনে লেখা নাই। তাই যারা এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা সতর্ক থাকবেন।
উক্ত সভায় বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী লস্কর, থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুরুল হক খোকা, মাসুদ রানা, মোহাম্মদ আলী, ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাসহ অত্র ইউনিয়নের সকল
নেতাও কর্মীবৃন্দ।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments