স্টাফ রিপােটার: ঢাকা থেকে সরাসরি কলম্বো ফ্লাইট চালু করলো শ্রীলংকাভিত্তিক এয়ারলাইন্স ফিটস এয়ার। প্রাথমিকভাবে ঢাকা থেকে প্রতি সপ্তাহে রোববার ও বুধবার ফিটসএয়ারের ফ্লাইট কলম্বো যাবে এবং কলম্বো থেকে ঢাকায় আসার ফ্লাইট শনিবার ও মঙ্গলবার।
গত মঙ্গলবার ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিটস এয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইসমার্শাল এম মফিদুর রহমান।
শ্রীলংকা ভিত্তিক ফিটস এয়ারের জিএসএ বেঙ্গল এয়ার লিফট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন মিয়া জানান, ফিটস এয়ার ঢাকা-কলম্বো রিটার্ন টিকেটে সর্ব নিম্ন ভাড়া ধার্যকরা হয়েছে প্রায় ৩২ হাজার টাকা। যাত্রীরা ৩০ কেজি চেক-ইন লাগেজ এবং ৭ কেজি হ্যান্ড লাগেজ সুবিধা পাবেন। এয়ার বাসের এ-৩২০ এয়ার ক্রাফট দিয়ে এই রুটে ফ্লাইটপ রিচালনা করছে ফিটস এয়ার। বর্তমানে শুধু শ্রীলংকান এয়ার লাইন্স ঢাকা-কলম্বো রুটে ফ্লাইট পরিচালনা করছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাই কমিশনার ধর্মপাল ওয়েরা ক্কোডি, ফিটস এয়ারের বাংলাদেশ জিএসএ বেঙ্গল এয়ার লিফট লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন মিয়া, পরিচালক ফাইকা নাসের, চিফ অপারেটিং অফিসার সুমায়েয ইকবাল।
উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল ফিটস এয়ার।
স্টাফ রিপোর্টার: টানা দুই দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪ ...
ডেস্ক রিপোর্ট: শিক্ষা ও ফুটবলে শিশু-কিশোরদের অংশগ্রহণ বাড়াতে যৌথভাবে নতুন সামাজিক যোগাযোগমাধ্যম চ্যালেঞ্জ চালু করেছে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন।‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামের এই উদ্যোগের আওতায় বিশ্বের ...
ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান সৌরশক্তি খাতের সম্ভাবনা এবং ব্যবসায়িক কৌশল সম্পর্কে কর্মীদের ধারণা আরও সমৃদ্ধ করতে ‘সোলার বিজনেস স্ট্র্যাটেজিস ইন বাংলাদেশ মার্কেট’ শীর্ষক একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন ...
স্টাফ রিপোর্টার: কোরবানি ঈদকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে।এবছর ঢাকায় গরুর প্ ...
সব মন্তব্য
No Comments