রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক মশিউর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৮। ২৪ জুলাই রবিবার সন্ধ্যায় বরগুনা সদর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করে বরিশাল- র্যাব-৮’র বিশেষ দল। মোল্লা ট্রাভেলসের চালক মশিউর রহমান বাগেরহাট জেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে । ২৫ জুলাই সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮’র উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গত ২১ জুলাই দুপুরে গাজীপুর থেকে কুয়াকাটাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুর (সোনারবাংলা) এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি মোল্লা ট্রাভেলসের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে মাইক্রোবাসের ৬ যাত্রী নিহত হয়। আহত হয় ৪ জন। নিহতরা হলেন গাজীপুরের জয়েরটেক এলাকার মৃত রুহা মিয়ার ছেলে ঠান্ডু মিয়া, জব্বর আলীর ছেলে শহিদুল ইসলাম, তমু মিয়ার ছেলে হাসান মিয়া, হাবিবুর রহমানের ছেলে হারুন বাদশা, উজিরুল মিয়ার ছেলে রুহুল আমীন ও হাসান উদ্দিনের ছেলে আব্দুর রহমান। এ ঘটনায় মাইক্রোবাসের নিহত চালকের ছেলে বাদী হয়ে গত ২৩ জুলাই উজিরপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর র্যাব-৮’র একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক বাসের চালক মশিউর রহমানকে গত রবিবার সন্ধ্যায় বরগুনা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিস্ট থানায় সোপর্দ করা হয়েছে ।
মাজেদুল হক মিন্টু, (যশোর) শার্শা: আসন্ন দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সাজ সাজ রব উঠেছে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতিক অঞ্চল বেনাপোলে। ইতোমধ্যে একাধিক মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা নি ...
রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।জানাযায় ভুক্তভোগী মোছাঃ স ...
মোংলা থেকে মোঃ নূর আলম: মোংলায় দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, দেয়ালিকা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ০৯ জুন মঙ্গলবার সকালে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন ...
মাজেদুল হক মিন্টু,শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বেনাপোল প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে পুলিশ কর্তৃক আটকের ঘটনায় স্থানীয় সাংবাদি ...
সব মন্তব্য
No Comments