স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল জয়ী হয়েছেন।
সভাপতি পদে আবু সালেহ আকন পেয়েছেন ৮০১ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৯৬ ভোট। এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৫৪৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দী শাহনাজ শারমীন পেয়েছেন ৩৬৪ ভোট।
এছাড়া সহ-সভাপতি পদে গাজী আনোয়ার, যুন্ম সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (বিনা প্রতাদ্বন্দীতায়), সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজি ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ৭৯৫, সাংস্কৃতিক সম্পাদক মো. এনামুল হক খান (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) ,আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) ও কল্যাণ সম্পাদক রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বীতায়) এবং কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন শিশির, আকতারুজ্জামান, মো. বোরহান উদ্দীন, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় উৎসবমুখর পরিবেশেভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ বিজয়ীদের নাম ঘোষণা করেন।
২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির এবারের নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় প্রার্থীরা বিজয়ী হন। বাকি ১৭ পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার ছুটি দীর্ঘ করতে ২৩ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার ১৪ মে মন্ত্রিপরিষদ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। ওই দিন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাস ...
ডেস্ক রিপোর্ট: দেশের বিভিন্ন অঞ্চলে আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ১১ জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থ ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী যাত্রীদের সুবিধায় আন্তঃনগর ট্রেনের ফিরতি টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বৃহস্পতিবার ২১ মে বিক্রি হচ্ছে আগামী ৩১ মে যাত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
সব মন্তব্য
No Comments