জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি:কলারোয়ায় ডাকাত দলের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটার মোড় নামক এলাকায় ওই ঘটনা ঘটে। এতে এএসপি, ওসি সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এসময় ডাকাত দলের এক সদস্যও আহত হয়েছে। সোমবার বেলা ১১টায় কলারোয়া থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কলারোয়ার কোটার মোড় এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাত দল পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেলো। এমন
খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। সংবাদ সম্মেলন আরো বলা হয়েছে, পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা, এএসআই আনোয়ার ও কনস্টেবল রাজিব মীর আহত হন। এ ছাড়া ডাকাত দলের সদস্য মিজানুর (৫০) আহত হয়েছেন। গোলাগুলির এক পর্যায়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৬ ডাকাত সদস্যকে আটক করে। আটককৃত ডাকাত সদস্যরা হলো-যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজির আলী এলাকার বশির এর ছেলে হুমায়ুন কবির (৩৭), কোতয়ালী থানার মোল্ল্যাপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৬০), একই এলাকার ধলামিয়ার ছেলে মিজান (৪৭), শার্শা থানার বসতপুর গ্রামের আব্দুল ওহাব এর ছেলে আবুল কালাম (৫৫), একই গ্রামের নুর মোহাম্মাদ এর ছেলে আব্দুল্লাহ (৩০) ও সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের শেখ আব্দুল হামিদের ছেলে শেখ সাইদুজ্জামান (২৮)। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ২রাউন্ড গুলি ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments