বোরহান উদ্দিন রব্বানী, জাবি: প্রথম আলো ইস্পাহানি আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টূর্নামেন্টের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুটবল টিমের মাহমুদুল হাসান কিরণ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফুটবল টিম দারুণ নৈপুণ্যের সাথে খেললেও সেমি ফাইনাল থেকে বাদ পড়ে যায়। এই আসরে চ্যাম্পিয়ন হয় গণ বিশ্ববিদ্যালয়। দল চ্যাম্পিয়ন না হলেও বাঘা বাঘা খেলোয়াড়দের পেছনে পেলে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের তকমাটি নিজের করে নিলেন কিরন।এই আসরে চার ম্যাচে ০৪ গোলের পাশাপাশি রয়েছে ০৩ টি এসিস্ট। পুরো টূর্নামেন্ট জুড়ে দেখিয়েছেন দক্ষতা ও নৈপুণ্যের দাপড়।
মাহমুদুল হাসান কিরণ যুগবার্তা বলেন - এবারের আসরে জাতীয় দলের অনেক খেলোয়াড় ছিল এর ভিতর সেরা খেলোয়াড় হতে পারা আসলে সৌভাগ্যের বিষয়। আমার সেরা খেলোয়াড় হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছে আমাদের জাবির ফুটবল টিমের সদস্যরা। তাদের এবং সকল দর্শক সর্মথকদের জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা।
জাবির ফুটবল টিমের অধিনায়ক সোহেল রানা বলেন প্রথমেই অভিনন্দন জানাই কিরণ কে ইস্পাহানি প্রথম আলো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ায়। পরপর তিন ম্যাচে সেরা খেলোয়াড় সে। কিরন এটা ডিজার্ভ করে। সেমিফাইনালে রেফারির ভুল সিদ্ধান্তের জন্য টুর্নামেন্ট থেকে বাদ পরে যাই। তারপরেও টুর্নামেন্টে দাপট দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
জাবির ফুটবল টিমের কোচ মোহাম্মদ সেলিম মিয়া যুগবার্তাকে জানান কিরণ সেরা খেলোয়াড় হওয়ার একমাত্র দাবিদার এই আসরে। কিরণের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা । এছাড়াও তিনি ধন্যবাদ জানান বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের প্রতি।
কিরণ বসুন্ধরা কিংসের হয়ে খেলে থাকেন এবং জাবির ৪৮ আবর্তনের বাংলা বিভাগের শিক্ষার্থী।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments