কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।পটুয়াখালীর কলাপাড়ায় সোনালী ব্যাংক থেকে প্রেরিত এক নোটিশে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়েছে অর্ধশতাধিক দিনমজুর ও ছিন্নমূল পরিবারের মধ্যে। এসব পরিবারের ভোটার আইডি কার্ড ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র ব্যাংক থেকে স্বনির্ভর প্রকল্পর ৩৫-৫০ হাজার টাকা লোন নিয়েছে। এখন ব্যাংক থেকে এ লোন পরিশোধের নোটিশ পেয়ে দুশ্চিন্তাগ্রস্থ্য হয়ে পড়েছে পরিবারগুলো। বৃহস্পতিবার দুপুর একটার দিকে পৌর শহরের প্রেসক্লাবের সামনে ব্যাংক লোনের হয়রানী থেকে বাঁচতে মানববন্ধন করেছে এ প্রতারিত পরিবারের নারী-পুরুষরা।
প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয়া জুলেখা বেগম বলেন, তার নামে ৬৫ হাজার ৭৮১ টাকা পরিশোধের নোটিশ দেয়া হয়েছে। বজলুর রহমান জানান, তার নামে ৭৬ হাজার ৩৫৬ টাকা পরিশোধের নোটিশ করা হয়েছে। এভাবে অর্ধশত পরিবারকে নোটিশ করে আগামী ১৫ দিনের মধ্যে এ টাকা পরিশোধ করতে নির্দেশনা দেয়া হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংক থেকে এ টাকা লোন নিয়ে পুরোটাই আত্মসাত করে একটি প্রতারক চক্র।
প্রতারণার শিকার পরিবারের সদস্যরা জানান, ২০১৬ সালে তারা রাস্তার মাটি কাটার কাজ করতেন তারা। ওই সময়ে তাদের নামে ব্যাংকে বীমা করার কথা বলে ছবি ও আইডি কার্ড নিয়েছে ওই সময়ে দায়িত্বরত মনির, মাকসুদা ও জাহানারা। এজন্য তাদের এক হাজার টাকা দিয়েছেন। তারা কখনোই সোনালী ব্যাংকে যাননি। এমনকি অনেকে সাক্ষরও জানেন না।
সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখায় এ বিষয়ে যোগাযোগ করলে ব্যাংকের ব্যবস্থাপক নাজমুল আহসান ঠিক কতজনকে নোটিশ করা হয়েছে এ তথ্য দিতে অপরাগত প্রকাশ করেন। তবে তিনি সংবাদিকদের জানান, যাদের নোটিশ করা হয়েছে সবার সবধরনের কাগজপত্র ব্যাংকে সংগ্রহীত আছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে এ বিষয়ে জানানো হবে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments