ময়মনসিংহ অফিস: ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে দেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলেই দেশের মানুষের উন্নয়ন হয়।
বৃহস্পতিবার বিকেলে (২৯ ফেব্রুয়ারি)জামালপুরের ইসলামপুরে মলমগঞ্জ বাজার কাচারি মাঠে তাঁকে দেয়া সংবর্ধনা ও কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।
পদ্মাসেতু, মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, কর্ণফুলি টানেল নির্মাণের বিষয় তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎসহ সকলক্ষেত্রে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দেশের অর্থনীতির পরিধি বেড়েছে। বাংলাদেশ আজ বিশ্বের ৩৫তম বৃহৎ অর্থনীতির দেশ। শেখ হাসিনা দেশ চালাচ্ছেন বলেই আজ এতো উন্নয়ন সম্ভব হয়েছে।
মোঃ ফরিদুল হক খান আরো বলেন, সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ নানা কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করে দুঃস্থ-অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন। ইতোমধ্যে ৩৯৪টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হয়েছে।
পাথর্শী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইফতেখার আলম বাবলুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস ছালাম, সাংগঠনিক সম্পাদক আঃ খালেক আকন্দ, মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজি আজাদ তানিয়া, যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান প্রমূখ বক্তব্য প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর করার ঘোষণা দিয়েছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ২০ মে বিকেলে নবান্নে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ...
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
সব মন্তব্য
No Comments