ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ ফরিদপুরে ছাদ থেকে পড়ে মিনান হোসেন (৩) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মিনান হোসেন ফরিদপুর উপজেলা নির্বাচন অফিসের ডাটাএন্ট্রি অপারেটর তামান্না ফেরদৌসের ছেলে। সে গত ১৪ এপ্রিল রবিবার সন্ধ্যা প্রায় ৬টার সময় আমলাপাড়া আমজাদ হোসেনের তিনতলার ভাড়াবাসা থেকে মায়ের সাথে ছাদে ওঠে। ছাদে রেলিং বা বাউন্ডারি ছিলনা। মিনান হোসেন খেলা করার এক ফাঁকে হঠাৎ করে ছাদ থেকে মাটিতে পড়ে মাথা থেতলে গেলে ঘটনাস্থলেই সে মারা যায়। মিনান হোসেন উপজেলার বনওয়ারীনগর সিনিয়র মাদরাসার নুরানী শাখার প্লে গ্রুপের শিক্ষার্থী।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক ছয়টি অভিযানে ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। রোববার (১৮ মে) রাত থেকে সকাল পর্যন্ত চাপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজি ...
সব মন্তব্য
No Comments