ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর সন্ত্রাসী হামলার পর ওই ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের অস্ত্র নিয়ে উল্লাসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় নালঘর বাজারে বৃহস্পতিবার বিকালে শাহজালালের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তার গাড়ি চালক আমজাদ হোসেনও আহত হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িটি ভাঙচুর করা হয়।
এদিকে হামলার পর সন্ধ্যায় অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের হাতে থাকা একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হয়। এতে দেখা যায়, মনিরুজ্জামান জুয়েল মিয়াবাজার গ্রিন ভিউ রেস্টুরেন্টের সামনে আগ্নেয়াস্ত্র একহাতে নিয়ে আরেকহাতে সিগারেটের ধোঁয়া ছেড়ে উল্লাস করছেন।
সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল মজুমদার বলেন, বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন আমার গাড়ির গতিরোধ করে। এ সময় প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও হকিস্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল। সন্ত্রাসীদের হামলায় আমি দৌড়ে নালঘর বাজারের পাশে সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নিই। পরে স্থানীয় জনতা একত্রিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। অস্ত্রের ছবি ও হামলার সম্পর্কে মনিরুজ্জামান জুয়েল বলেন, শাহজালাল মিথ্যা অভিযোগ করছে, তার ওপর আমরা হামলা করিনি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল মজুমদারকে গত ৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগ থেকে এবং ১৮ জানুয়ারি উপজেলা যুবলীগের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে শাহজালাল বলেন, আমি কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি।
-আমাদের সময়.কম
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments