মোঃ মহশীন আলী, রংপুর অফিস।"কৃষিই সমৃদ্ধি" জাতীয় স্লোগানের মাধ্যমে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে "দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প" এর আওতায় "ব্লক পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা ২০২৪" শীর্ষক মাঠ পর্যায়ে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভাটি ১২ মে ২০২৪ খ্রিস্টাব্দ রাতোর ইউনিয়নের প্রয়াগপুর ব্লকে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ রানা'র সঞ্চালনায় মোঃ সাইফুল ইসলাম (পজিরুল) এর সভাপতিত্বে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সফিউল হাসান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম। উক্ত সভায় প্রয়াগপুর ব্লকের ৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
শস্যসহ সকল ফসল এবং উদ্ভিদের উন্নয়ণ, সুরক্ষা এবং ক্ষতিকর প্রভাবমুক্ত করার উপর জোর দিয়ে প্রধান আলোচক কৃষিবিদ মোঃ সফিউল হাসান বলেন, বর্তমানে কৃষকগণ যে অধিকারে ফল ও ফসল উৎপাদন করছে তা কৃষি সম্প্রসারণের দিকনির্দেশনায় কেবল সম্ভব হয়েছে। এই অধিক হারে উৎপাদিত ফল ও ফসলকে দীর্ঘস্থায়ীভাবে টেকসই, আরো বেশি উন্নয়ণ, সুরক্ষা, ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা, মানুষসহ সকল প্রাণীর পুষ্টি ও রোগমুক্ত নিশ্চিত করাই- এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য বলে তিনি অবহিত করেন। তিনি আরো বলেন, সেই কারনে কৃষকগণ ও সার-কীটনাশক ব্যবসায়ীগণ মিলে যৌথভাবে পরামর্শ করে যেভাবে অধিক হারে সার ও কীটনাশকের ব্যবহার করছে তা ফসল, পরিবেশ ও প্রাণীকুলের জন্য হুমকি স্বরূপ হতে পারে। এবং একই সাথে ফসলের ক্ষেত্রেও তা স্বল্প মেয়াদি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভিষণ-২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে উৎপাদিত কৃষি ফসল যাতে টেকসই হয় সেই লক্ষ্যে উপস্থিত কৃষক-কৃষাণীদের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে আরও বেশি অধিক হারে ফসল ফলানোর ক্ষেত্রে মনোযোগী হওয়ার জন্য তিনি সবার প্রতি পরামর্শ প্রদান করেন।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments