দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে একইরাতে কৃষকের ৭টি বদ্যুতিক সেচ মোটর চুরি হয়েছে। উপজেলার আদাবড়িয়া ইউনিয়নের ধর্মদহ ও গরুড়া গ্রামে চুরির এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দৌলতপুর থানায় অভিযোগ দায়ের হলেও চুরি হওয়া সেচ মোটর ও চুরির সাথে জড়িত কোন চোরকে ধরতে পারেনি পুলিশ।
চুরি যাওয়া বদ্যুতিক সেচ মোটর মালিক কৃষক নাসির উদ্দিনের অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্মদহ পূর্বপাড়া গ্রামের কৃষক একরামুল হক, ইসমাইল হোসেন, সুলতান উদ্দিন ও গরুড়া গ্রামের আশরাফুল আলম বাসারুল, নাজিম উদ্দিন ও জমসেদ আলীর কৃষি সেচ কাজে ব্যবহৃত ৭টি বদ্যুতিক মোটর মঙ্গলবার রাতে চুরি হয়। যার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা। এলাকার সংগবদ্ধ চোরেরা চুরির এ ঘটনা ঘটায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। গতকাল বুধবার সকালে মাঠে গিয়ে সেচ কাজে ব্যবহৃত নিজ নিজ বদ্যুতিক মোটর চুরির হওয়ার ঘটনা জানতে পেরে তৎক্ষনাত তার দৌলতপুর থানা পুলিশকে জানায়। পরে চুরি যাওয়া সেচ মোটর মালিকদের পক্ষে গতকাল বুধবার দুপুরে কৃষক নাসির উদ্দিন দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments