কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি, “ঐক্য সম্প্রীতি ও সহযোগিতা’’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় এস.এস ব্যাচ ভিত্তিক বাঁধনে-৯২ নামের নতুন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এতে কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগকে আহবায়ক করা হয়েছে। এছাড়া রহমতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহসুজা উদ্দিনকে সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো.শোয়েবকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। শুক্রবার ১০ মার্চ পায়রা বন্দরে এস.এস.সি-১৯৯২ ব্যাচের লিভ টুগেদারের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
নবগঠিত কমিটির আহবায়ক কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, সংগঠনের সকল সদস্যদের মধ্যে একতা, সম্প্রীতি ও একে অপরকে সহযোগীতা করার মাধ্যমে স্বাবলম্বি করে তোলাই আমাদের মূল লক্ষ ও উদ্দেশ্য। এছাড়া এ সংগঠনের মাধ্যমে আমরা দেশ ও জাতির মঙ্গল কামনায় অবদান রাখতে চাই।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments