আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বাংলাদেশ আওয়ামীলীগের গৌরবোজ্জ্বল ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচীর সূচনা হয়। অত:পর স্থানীয় আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হকের নেতৃত্বে বাদ্যযন্ত্র সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার নেতাকর্মীরা উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু মুর্যালে পুষ্পমাল্য অর্পন শেষে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে আলোচনাসভায় মিলিত হন। গৃহীত কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন নবাগত উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম মোর্শেদ মানিক, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোঃ দেলোয়ার হোসেন, মোজাক্কারুল আলম চৌধুরী কচি, মোঃ আবু তাহের দুলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ আঃ কুদ্দুশ প্রমূখ।
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার, ২০ মে ঢাকার মেট্রোপলিটন ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি বলেছেন, কেউ যদি মব সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, বিএনপি ...
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
সব মন্তব্য
No Comments