বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (UAP)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের সাইবার সিকিউরিটি ক্লাব সফলভাবে আয়োজন করেছে জাতীয় পর্যায়ের সাইবার সিকিউরিটি প্রতিযোগিতা "UAP Cyber Siege 2025", যা বাংলাদেশে শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত প্রযুক্তিনির্ভর উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে।
এই প্রতিযোগিতায় সারা দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় থেকে ১৩০টি দল অংশগ্রহণ করে অনলাইন প্রিলিমিনারি রাউন্ডে। সেখান থেকে শীর্ষ ৩০টি দল নির্বাচিত হয় ইউএপি ক্যাম্পাসে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতার জন্য, যেখানে শীর্ষ তিনটি দল তাদের দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে বিজয়ী হয়।
প্রতিযোগিতার পাশাপাশি, আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় চারটি সেমিনার ও টেকনিক্যাল সেশন, যেখানে ইউএপি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এই সেশনগুলোতে সাইবার সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধি পায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি-এর সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কুমরুল আহসান। তিনি তাঁর বক্তব্যে দেশের ক্রমবর্ধমান সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনবল গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আর্কিটেক্ট মাহবুবা হক। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
"UAP Cyber Siege 2025" প্রতিযোগিতা দেশব্যাপী তরুণ সাইবার নিরাপত্তা অনুরাগীদের জন্য একটি জাতীয় মঞ্চ তৈরি করে দেয়, যেখানে তারা নিজেদের দক্ষতা প্রদর্শন, পারস্পরিক যোগাযোগ এবং এথিক্যাল হ্যাকিং চর্চার সুযোগ পায়। আয়োজক সাইবার সিকিউরিটি ক্লাব, সিএসই–ইউএপি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দল, অতিথি, স্বেচ্ছাসেবক এবং সহায়তাকারী সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
লুতুব আলি, কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অদ্রিত পাল। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উপ-সচিব (পরী ...
সব মন্তব্য
No Comments