নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধলেশ্বরী নদীর ভাঙন রোধ ও নদী শাসন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। রবিবার (১৬ জুলাই) উপজেলার এলাসিন সেতু ও কেদারপুর সেতু সংলগ্ন এলাকায় টাংগাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু জুবায়ের কে সাথে নিয়ে এই দুটি এলাকা পরিদর্শন করা হয়।পরিদর্শনকালে এমপি টিটু
এলাকাবাসীকে আশ্বস্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং নদী ভাঙ্গন কবলিত যারা তাদের ঘরের টিন সহ প্রয়োজনীয় আর্থিক সাহায্য করা হবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ. লীগের সহ সভাপতি মোঃ আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম দুলাল, আব্দুস ছবুর, উপজেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, দেলদুয়ার উপজেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, সহ সভাপতি এস প্রতাপ মুকুল, এলাসিন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কিবরিয়া সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দরা।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments