গোপালগঞ্জ প্রতিনিধি: জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। বিউগলে বেজে ওঠে করুন সুর।
পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহিদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ, স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকল কর্মসূচী শেষে আবার ঢাকার উদ্দ্যেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ১০টা ৫০ মিনিটে সরকারি বাসভবন গণভবন থেকে আকাশপথে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের পাশে অবস্থিত হেলিপ্যাডে অবতরণ করেন। পরে সেখান থেকে নিজ গাড়িতে করে সমাধি সৌধের উদ্দেশে রওনা হন। ১১টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী সমাধি কমপ্লেক্স চত্বরে পৌঁছান। সেখানে অবস্থানরত স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে বরণ করে নেন।
জাতীয় শোক দিবসে রাষ্ট্রীয় মূল কর্মসূচি টুন্সিপাড়ায় হওয়ায় কালো কাপড়ের ব্যানার ও তোরণে ছেয়ে গেছে সড়ক ও মহল্লা। গোটা সমাধি সৌধ কমপ্লেক্স এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে সোমবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া স ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন - ডিএসসিসি নগরবাসীকে পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উপহার দিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার সকালে এশীয় উন্নয়ন ব্যাংক - এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে। রাজধানীর তেজগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে আজ সোমবার ২৫ মে থেকে শুরু হয়েছে টানা ৭ দিনের সরকারি ছুটি। আগামী ৩১ মে পর্যন্ত ছুটি চলবে এবং ১ জুন রবিবার থেকে অফিস-আদালত খুলবে। গতকাল রবিবার ২৪ মে ছিল সর ...
সব মন্তব্য
No Comments