সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছেন। সোমবার সকালে বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ধান ক্ষেতেই মারা যান কৃষক আব্দুল হালিম। নিহত আব্দুল হালিম জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের ডেংগারঘর টেকিপাড়া গ্রামের ফজলুল হক ফজুর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইমদাদুল হক মিলন জানান, ভোর থেকে নিজের ক্ষেতে ধান কাটার কাজ করছিলেন কৃষক আব্দুল হালিম। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তার শরীরের ডানপাশ পুড়ে যায়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বৃষ্টির পর তার মেয়ে ক্ষেতে বাবার খোঁজ নিতে গিয়ে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করে।
নিহত কৃষক আব্দুল হালিম কৃষি কাজের পাশাপাশি টাইলস মিস্ত্রির কাজ করতেন। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আহাছানুল মতিন নান্নু। বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে গাজা সেবন, চুরির চেষ্টা ও পকেটমারির অভিযোগে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোম ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেওয়া দুস্থদের ১০ কেজি ভিজিএফের চাল আত্মসাতের প্রতিবাদ করায় শামীমা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পথরোধ করে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার চে ...
বিশেষ প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার ২৫ মে ভোর আনুমানিক ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল দক্ষিণপাড়া এলাকা ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার দক্ষিণ সাতলা এলাকায় আসক্ত ছেলের দেওয়া আগুনে বসতঘরসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ ...
সব মন্তব্য
No Comments