সিংড়া (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি, নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামের সন্তান জনাবা ফাহমিদা কাদের নিজ গ্রামে সংবর্ধিত হয়েছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গ্রামে আসেন বিচারপতি ফাহমিদা কাদের। এসময় স্থানীয় বিভিন্ন সংগঠন, সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জনাবা ফাহমিদা কাদের দীর্ঘদিন পরে নিজ গ্রাম সিংড়া উপজেলার হুলহুলিয়ায় আগমন করলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রামবাসী। পরে স্থানীয় চৌগ্রাম ইউনিয়ন পরিষদ, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ, হুলহুলিয়া উচ্চ বিদ্যালয়, হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হুলহুলিয়া ক্বওমী মাদ্রাসা, বাজার সমিতি, ডায়মন্ড সমিতি, দরিদ্র তহবিল সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান, চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মো. এমরান আলী রানা, হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আল তৌফিক পরশ প্রমুখ।
ফাহমিদা কাদেরের বাবা আব্দুল কাদের তালুকদার আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছিলেন। স্বামী মকবুল আহসান টিটো সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে অবসরে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাহমিদা বাবার অনুপ্রেরণায় বিচারিক জীবন বেছে নেন। ৩২ বছর ধরে দেশের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন। সফলতার সিঁড়ি বেয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন গতবছর।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments