সালে আহমেদ,ডেমরাঃ ”১৮-২০-৩৫-৩ আসবে সুখের নতুন দিন” এই স্লোাগান কে সামনে রেখে রাজধানীর ডেমরায় কমিউনিটি মবিলাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে এসএমসি’র আর্থিক সহযোগী প্রতিষ্ঠান সীমান্তিক এর উদ্যোগে বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) সকালে ৬৬ নং ওয়ার্ডের ডগাইর কাউন্সিল অফিসের সভা কক্ষে এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
৬৬ নং ওয়ার্ড কাউন্সিলর মতিন সাউদের সভাপতিত্বে ও কমিউনিটি মবিলাইজেশন অফিসার মোমেনা আক্তার হ্যাপির সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত থেকে সভায় স্বাগত বক্তব্য দেন,সীমান্তিক এনজিও’র প্রজেক্ট -কো অর্ডিনেটর মোঃ মশিউর রহমান ও সীমান্তিক এনজিও’র একাউন্ট অফিসার রায়হান মাহবুব।
এসময় উপস্থিত ছিলেন,৬৬ নং ওয়ার্ডের বামৈল ইউনিটের যুবলীগ সভাপতি এসডি রাজন,৬৬ নং ওয়ার্ডের সচিব লিটু সাউদ,ডেমরা থানা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন আনু,সাংবাদিক সালে আহেমদসহ সীমান্তিক এনজিও’র কমী,সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ।
এসএমসির পক্ষে মাঠে কাজ করছে সীমান্তিক এনজিও’ নামের সোস্যাল মার্কেটিং কোম্পানি।১৯৭৯ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ হতে যাত্রা শুরু করে সীমান্তিক এনজিও।স্বাস্থ্য খাতের উন্নয়ন,পরিবার পরিকল্পনার সঠিক প্রয়োগ,টিকা দেওয়ার পরার্মশক হিসেবে কাজ করছে,বাল্য বিবাহে প্রতিরোধ,গর্ভবতী মায়ের গর্ভবতী সেবা প্রয়োগের বাস্তবায়ন,সুবিধা বঞ্চিতদের আর্থ সামাজিক উন্নয়ন,গবেষনা বিস্তার,শিশু সুরক্ষাসহ নানাবিধ কাজ করছে সীমান্তিক এনজিও।
সীমান্তিক এর প্রজেক্ট -কো অর্ডিনেটর মোঃ মশিউর রহমান বলেন,‘পণ্য বিতরণ ও সেবা দেওয়ার একটি শক্তিশালী নেটওয়ার্ক আছে এসএমসির মতো সীমান্তিকের। সীমান্তিকের সদস্য বা কর্মীরা মানুষের কাছে স্বাস্থ্য বা জনসংখ্যা বার্তা পৌঁছে দেন। মানুষ সচেতন হয়, মানুষের মধ্যে চাহিদা তৈরি হয়। ওই একই কর্মীরা তখন মানুষের কাছে স্বল্প মূল্যে সীমান্তিকের জন্মনিয়ন্ত্রণসামগ্রী বা জনস্বাস্থ্য পণ্য বিক্রি করেন। সেখান থেকে তাঁরা একটা লাভ পান এবং সদস্যরা ও উপকৃত হয় ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
সব মন্তব্য
No Comments