বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আন্তঃহল ক্রিকেট প্রতিযোগিতা আজ ১০ জানুয়ারি মঙ্গলবার কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান আলী বক্তব্য রাখেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদাসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের ক্লাসরুম এবং খেলার মাঠে সমানভাবে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করে বলেছেন, দক্ষ ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে উঠতে উভয় ক্ষেত্র থেকেই শিক্ষার্থীরা সমানভাবে জ্ঞান ও প্রশিক্ষণ পেয়ে থাকে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ে অংশগ্রহণ শিক্ষার্থীদের পেশাগত জীবনেও সফলতা বয়ে আনে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নারীর ক্ষমতায়ন ও নারী অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। প্রধানমন্ত্রীর উৎসাহ ও অনুপ্রেরণায় শিক্ষা, ক্রীড়াসহ সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
উদ্বোধনী ম্যাচে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ৩২ রানে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলকে পরাজিত করে।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments