বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রয়াত ডা. এস এ মালেক-এর স্মরণসভা আজ ৭ জানুয়ারি শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্মরণসভায় সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ এই স্মরণসভা আয়োজন করে।
স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সাংবাদিক স্বদেশ রায়, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ব ম ফারুক, কলামিস্ট সুভাষ সিংহ রায়, প্রয়াত ডা. এস এ মালেক-এর কন্যা অবনি মাহবুবসহ দেশের বরেণ্য শিÿাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী এবং সামাজিক ও সাংস্কৃতিক জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান স্মরণসভা সঞ্চালন করেন।
ঢাকা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ডা. এস এ মালেক-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ভাষা আন্দোলন, ৬-দফা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ সকল রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের খ্যাতিমান এই কলামিস্ট ও লেখক বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শন প্রচার এবং মহান স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধসম্পন্ন গুণী এই ব্যক্তিত্ব আজীবন দেশ, জাতি ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
স্মরণসভা শেষে প্রয়াত ডা. এস এ মালেক-এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments