বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.শরীফুল আলম। বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন। তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান। এর আগে মঙ্গলবার সকালে মো.শরীফুল আলম তার ফেসবুক ওয়ালে ‘আলহামদুলিল্লাহ প্রতিমন্ত্রী’ পোস্ট দেন। এরপরই তার মন্ত্রী হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৫ম বার বিএনপির প্রার্থী হয়ে মো. শরীফুল আলম প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ের মুকুট পড়লেন। এবারের জাতীয় ও গণভোট নির্বাচনে কিশোরগঞ্জ-৬ আসনে ধানের শীষ মার্কায় তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৮৭ হাজার ১৫৯ ভোট। তার নিকটতম ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের রিক্সা মার্কা প্রার্থী আতাউল্লাহ আমিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৫ ভোট।
কিশোরগঞ্জ-৬ আসনটি একটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার আগে দেশ স্বাধীনতার পর থেকে ২০০৯ সাল পর্যন্ত ৬ বার ও তার ছেলে নাজমুল হাসান পাপন ২০২৪ সাল পর্যন্ত উপ-নির্বাচনসহ ৪ বার এ আসনে নির্বাচিত হয়েছিলেন। তখন শরীফুল আলম তাদের সঙ্গে একাধিকবার নির্বাচন করলেও পরাজিত হয়েছেন। এবার দেশের মধ্য দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন। তিনি গত ৩০ বছর যাবত বিএনপির রাজনীতি করছেন। গত ১৫ বছর বিগত সরকার কর্তৃক তিনি জেল-জুলুম, অত্যাচার সহ্য করে দল ও কিশোরগঞ্জের নেতাকর্মীদের সেবা করে গেছেন। তবে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কিশোরগঞ্জ- ২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন, আমাদের শরিফুল আলমকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হচ্ছে। শরিফুল আলম বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments