কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: প্রয়াত লেখক সাংবাদিক ও প্রখ্যাত কলামিষ্ট আবদুল গাফ্ফার চৌধুরীর স্মরণে পটুয়াখালীর কলাপাড়ায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে চার টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মাখন অবিনাশ বিজয় পাঠাগার এ সভার আয়োজন করে। পঠাগারের সভাপতি উত্তম দাস'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ কালীন বিএলএফ মুজিব বাহিনীর কমান্ডা মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক চঞ্চল সাহা, গোলাম মোহাম্মদ রায়হান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত লেখক সাংবাদিক ও প্রখ্যাত কলামিষ্ট আবদুল গাফ্ফার চৌধুরীর কর্মময় জীবনের উপর আলোচনা করেন।
এ সময় উপজেলা আওয়ামীলী সাবেক সাধারন সম্পাদক ফজলুর রহমান সানু শিকদার, নাগরিক উদ্যোগ কলাপাড়া আহবায়ক নাসির উদ্দিন তালুকদার, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি মোজবাহ উদ্দিন মান্নু, সাংবাদিক নেছার উদ্দিন আহমেদ টিপু সহ মাখন অবিনাশ বিজয় পাঠাগারের সদস্যরা ও বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সদস্য শিক্ষক বিপ্লব বিশ্বাস।
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
সব মন্তব্য
No Comments