কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার কলারোয়ায় ৭৫সালে বিক্রয়কৃত ২২শতক জমি পুনরায় দখল করে নেয়ার অভিযোগ উঠেছে প্রতারক এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে-উপজেলার জালালাবাদ ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামে।
ইউনিয়ন ভুমি অফিস সূত্রে জানা গেছে-উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলী গাজী ও নুর ইসলাম গাজী ১৯৭৫সালের ৩মে সাতক্ষীরা সদর উপজেলার পাথরঘাটা গ্রামের রাখাল চন্দ্র পরামানিক এর ছেলে শ্রী দাম পরামানিকের কাছে ১৯৭৫সালে তার কাশিয়াডাঙ্গা মৌজার ৭২১নং খতিয়ানে ১৭২৩ ও ১৭৮দাগে ২২শত জমি বিক্রয় করেন। এর পরে শ্রী দাম পরামানিক ওই জমি ফেলে রেখে ভারতে পাড়ি দেয়।
আর সেই থেকে ওই বে-অরেশ হিসাবে জমি পড়ে থাকে। কিন্তু এই সুযোগে কাশিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলী গাজী ওই জমি দখল করে নেয়। এদিকে দীর্ঘ দিন ধরে ওই জমির অরেশ না থাকায় এবং টেক্স ও কর খাজনা না দেয়ায় জমি সরকারি খাতে চলে যাওয়ার কথা কিন্তু গোপনে মোসলেম আলী গাজী কাউকে না জানিয়ে ভোগ দখল করে খাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবী ওই জমি সরকারি খাতে
নিয়ে ডিসিআর দেয়া হলে সরকারের রাজস্ব আদায় হবে। এদিকে জালালাবাদ ইউনিয়ন ভূমি অফিস সত্যতা স্বীকার করে জানায়- কাশিয়াডাঙ্গা গ্রামের মোসলেম আলী গাজী উক্ত জমি কি ভাবে দখল করে নিয়েছে তার কাগজ পত্র চাওয়া হয়েছে। আগামী রোববার ও সোমবার এর মধ্যে বিষয়টি জানা যাবে।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments