উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরের খোলনায় অসাধু করাতকলের সমিল ব্যবসায়ীরা আধা কিলোমিটার রাস্তা জুড়ে গাছের স্তুপ করে রাখায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যান্ত্রিক চালকদের বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে প্রায় ঘটছে সড়ক দূর্ঘটনা। প্রশাসন নীরব ভূমিকায়। সুত্রে জানা যায় উপজেলার সানুহার থেকে সাতলা প্রতিনিয়ত চলাচল করে বাস, মাহিন্দ্রা, মালবাহী ট্রাক, কাভারভ্যান,অটোসহ বিভিন্ন যান্ত্রিক গাড়ী। হাজার হাজার মানুষের গাড়ীযোগে চলাচলের একমাত্র রাস্তা। এরমধ্যে বামরাইল ইউনিয়নের খোলনা গ্রামে প্রধান সড়কে ওই এলাকার সমিল মালিক রবিউল বেপারী ও সোহাগ সরদার মিলে ক্ষমতার দাপটে খোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে ইদগাহ মার্কেট পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তার দুপাশে বছর বছর ধরে গাছের স্তুপ করে রাখে এবং গাছ চেরার পাশাপাশি রাস্তা জুড়ে গাছ মজুদ করে অবাধে ব্যবসা চালাচ্ছে। যেন দেখার কেউ নেই। এমনকী রাস্তায় গাছ স্তুপ করে রাখায় ওই রাস্তা দিয়ে পথচারীরা পারাপার করতে গিয়ে প্রায়ই দূর্ঘটনার শিকার হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত রবিউল বেপারীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন সরকারি রাস্তায় আমরা কিছু গাছ রেখেছি এবং গাছের বেপারিরা অধিক গাছ রেখেছেন। তাতে এলাকার মানুষের ক্ষতির কিছুই নেই। সোহাগ সরদার জানান আমি রাস্তার উপরে গাছ রাখিনাই। বেপারিরা রেখেছে। তাদেরকে নিষেধ করা হবে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান তাদেরকে মৌখিকভাবে বেশ কয়েকবার নিষেধ করা হয়েছে। এরপরেও না শুনলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহন করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান এধরনের অপরাধ মূলক কাজের কোন সুযোগ নেই। তদন্ত সাপেকআষে আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments