রাজশাহী ব্যুরো: রাজশাহী নগরীতে মোটরসাইকেল চুরি ও চাঁদাবাজি এবং মাদক মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোটরসাইকেল চুরির অভিযোগে গ্রেপ্তারকৃত মো: জনি (৩৫) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত মতিউরের ছেলে।
মাদক মামলায় গ্রেপ্তারকৃত মো: পলাশ (৩২) একই থানার কেদুর মোড় এলাকার মো: বাবলুর ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,বোয়ালিয়া থানা এলাকায় এক নারী ভুক্তভোগীর স্বামী মৃত্যুর পর তার ছেলেকে নিয়ে বসবাস করেন।
ভুক্তভোগীর প্রতিবেশী জনি ও সম্রাট বিভিন্নভাবে তাকে পথে-ঘাটে হয়রানি করে আসছিল।
একপর্যায়ে গত ২৭ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ সকাল সাড়ে ১০টায় তার ছেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় এবং ৫০ হাজার টাকা দিয়ে সেটি ফেরত নিতে বলে। এ ঘটনায় ভুক্তভোগী বোয়ালিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে একটি টিম চুরি করা মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা শুরু করেন ।
পরবর্তীতে থানা পুলিশের ঐটিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি জনি তালাইমারি এলাকায় অবস্থান করছে। পরে রাত দেড়টায় অভিযান পরিচালনা করে জনিকে গ্রেপ্তার করা হয় এবং মোটরসাইকেল উদ্ধার করা হয় ।
উল্লেখ্য, আসামি জনির বিরুদ্ধে বোয়ালিয়া ও মতিহার থানায় ৫টি মামলা চলমান রয়েছে।
অপরদিকে, একই দিন রাত সাড়ে ৩টায় এসআই মো: শরিফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের আরেকটি টিম কেদুর মোড়ে অভিযান চালিয়ে গাঁজা বিক্রির অভিযোগে পলাশকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ২,৭০০ টাকা উদ্ধার করা হয়। আসামি পলাশের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments