অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সদরপুর উপজেলায় লাইসেন্সবিহীন ও নিম্নমানের গো-খাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২২৭ কেজি ভেজাল পণ্য জব্দ করা হয়।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর ইউনিয়নের সাড়ে সাতরশি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার এবং সদরপুর থানার এসআই আসাদুজ্জামান রিপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ‘সদরপুর পোল্ট্রি ফিড’ নামের একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়াই গবাদিপশুর জন্য ভিটামিন ও মিনারেল প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, নিম্নমানের চুনের গুঁড়া ও ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে ভেজাল পণ্য তৈরি করা হচ্ছিল, যা ভিটামিন ও ক্যালসিয়াম হিসেবে বাজারজাত করা হয়।
মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে উদ্ধার করা ২২৭ কেজি ভেজাল গো-খাদ্য জব্দ করে তা ধ্বংসের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এ ধরনের ভেজাল খাদ্য পশুর স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং পরোক্ষভাবে মানুষের জন্যও ক্ষতিকর।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments