সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনায় সিলেট বিভাগের বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা দায়ের হয়েছে।সবকটি মামলা হয়েছে নাশকতা ও বিস্ফোরণের অভিযোগে। আইনশৃঙ্খলা বাহিনী বাদী হয়ে এসব মামলা করে।
মামলার মধ্যে সিলেটে ১১টি, মৌলভীবাজারে ৬টি, সুনামগঞ্জে ৫টি ও হবিগঞ্জে ৬টি মামলা হয়েছে।
এসব মামলায় বিভাগজুড়ে ১৮৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সিলেটে ১১টি মামলা হয়েছে। এর মধ্যে কোতয়ালী থানায় ৬টি, জালালাবাদ থানায় ৪টি, দক্ষিণ সুরমা থানায় ১টি মামলা দায়ের করা হয়।
এই ১১ মামলায় ২৪৪ জনকে এজহারনামীয় ও প্রায় ১৭ হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
চলমান অস্থিরতায় সিলেটে সাংবাদিকসহ মৃত্যু ঘটেছে ২ জনের।
সিলেটের মৌলভীবাজারে মামলা হয়েছে ৬টি। এসব মামলায় রবিবার (২৮ জুলাই) গ্রেফতার করা হয় ১৪ জনকে।
সুনামগঞ্জে মামলা হয়েছে ৫টি। ৫ মামলায় আসামি করা হয়েছে ৫৬ জনকে। এখন পর্যন্ত গ্রেফতার ১ জন।
হবিগঞ্জে মামলা হয়েছে ৬টি। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ২৭ জনকে।
গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী (২০-২২ মে) ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।২০ মে ...
পিরোজপুর অফিস: বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের জিয়ানগরে অনুষ্ঠিত হয়েছে “শহীদ জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট” এর ফাইনাল খেলা। খেলাকে ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রে ...
যশোর অফিস: কেশবপুর উপজেলার বসুন্দিয়া গ্রামে বিশিষ্ট কবি ও নাট্যকার বিশ্বজিৎ ঘোষের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার গভীর রাতে ফাঁকা বাড়ির জানালার গ্রিল কেটে ও দেয়ালের একাংশ ভেঙে ভেতরে ঢোকে ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
সব মন্তব্য
No Comments