নজরুল ইসলাম (সাতক্ষীরা)তালা: নিখোঁজের দুই দিন পর পদ্মা নদী থেকে নেপাল বিশ্বাস(২২ )নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজশাহীর বাঘা থানা পুলিশ।নেপাল বিশ্বাস সাতক্ষীরার তালা উপজেলার গোনালী নলতা গ্রামের উদয় বিশ্বাসের ছেলে। শনিবার (৬ মে) সকাল ৯টায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর পদ্মা নদীর ঘাটের নিচে থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
পরিবার সুত্রে জানাযায়, বাবার সাথে মাসখানেক আগে নৌকা নিয়ে রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলো নেপাল।
ঘটনার দিন বিকালে মাথার চুল ছাঁটানোর জন্য পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর বাজারে যান তিনি। তারপর আর ফিরে আসেনি। এরপর বিভিন্নস্থানে খোঁজ করে না পেয়ে শুক্রবার( ৫ মে )সন্ধ্যায় তার বাবা উদায় বিশ্বাস বাঘা থানায় একটি সাধারণ ডাইরী করেন।
নেপালের বাবা উদায় বিশ্বাসের বরাত দিয়ে পরিবারটি আরো বলেন,নেপাল বিশ্বাস কিছু টাকা ও তার ব্যবহৃত এ্যান্ড্রোয়েড ফোন নিয়ে চুল ছাঁটানোর জন্য কিশোরপুর বাজারে যান। পরে আর ফিরে না আসায় বিভিন্নস্থানে খোঁজখবর করে না পেয়ে থানায় জিডি করেন। পরের দিন তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,নেপালের মৃত্যুতে গোনালী নলতা জেলে পল্লীতে শোকের ছায়া নেমে এসেছে। তিনি নেপালের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments