বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) করোনাভাইরাসের দ্বিতীয় বুস্টার ডোজ বা চতুর্থ ডোজ টিকার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় (২১ ডিসেম্বর ) পরিবাগে বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন সেন্টারে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। করোনা প্রতিরোধ ব্যবস্থাপনায় মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণ এশিয়ায় প্রথম এবং সারাবিশ্বে বাংলাদেশের অবস্থান ২৬তম। আমরা একদিনে ১ কোটি ২০ লক্ষ লোককে ভ্যাকসিন দেবার সক্ষমতা অর্জন করেছি। এজন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থেই ভ্যাকসিন হিরো।
এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, আনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ নাজির উদ্দিন মোল্লাহ্, সুপার স্পেশালাইজড হাসপাতাল ফেস -২ এর প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. এসএম ইয়ার-ই-মাহাবুব, পরিচালক (হাসপাতাল) বি. জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ প্রিম্যাচিউর ও স্বল্প ওজনের শিশুকে সফল চিকিৎসা শেষে সুস্থভাবে পরিবারের কাছে ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৬৩। এসময় ১৫৫ জন নিশ্চিত হাম রোগী হাসপাতালে ভর্তি হ ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সরকারের জাতীয় টিকাদান কর্মসূচির (ইপিআই) চলমান কার্যক্রমকে আরও বেশি বেগবান, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক লিমি ...
সব মন্তব্য
No Comments