রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ॥ দিনমজুর রিপন হাওলাদার (৪৩) মরণঘাতী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন। গত ২৬ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর আলমানার হসপিটালে তার লিভার থেকে বৃহৎ আকারের একটি টিউমার অপসারন করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ টিউমারটি ক্যান্সার টেস্টে পাঠালে তাতে ক্যান্সারের জিবাণু পাওয়া যায়। রিপন হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের মরহুম আব্দুল খালেক হাওলাদারের ছোট ছেলে। রিপন বর্তমানে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে শ^শুর বাড়িতে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার বড় ছেলে মাহাতাব (৯) স্থানীয় হরিদ্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে পড়াশুনা করে। তায়েবা নামে তার ৬ মাস বয়সের একটি শিশু কন্যা রয়েছে। রিপন হাওলাদার জানান, তার শ^শুর মোঃ জাকির হোসেন প্রাইমারি স্কুলের (অবঃ) শিক্ষক। বৃদ্ধ শ^শুর পেনশনের কষ্টার্জিত ব্যাংকে জমানো তিন লক্ষ টাকা দিয়ে ঢাকার আলমনার প্রাইভেট হসপিটালে জামাতা রিপনের অপারেশন করান। রিপনের লিভার থেকে প্রায় ১.৫ (দেড়) কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়। অপারেশনের তিন মাস যেতে না যেতেই লিভারে আবারো বড় আকারের টিউমার ধরা পড়েছে। এর তীব্র যন্ত্রনায় দিন-রাত বিছানায় কাতরাচ্ছে রিপন। নতুন করে আবারও চিকিৎসা করানোর সঙ্গতি নেই তার। ক্রমশ মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে। রিপন ও তার পরিবারের চোখে অমানিশার ঘোর অন্ধকার নেমে এসেছে। নিরুপায় রিপন তার অসহায় পরিবার সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আকুতি জানিয়েছেন। রিপন হাওলাদারের সাথে যোগাযোগ করার মাধ্যম: ০১৬৩৬৯৩৫৪০০।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments