মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: মঞ্চে জায়গা না পেয়ে সড়কে বসে প্রধানমন্ত্রীর ভাষণ শোনেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ কয়েকজন প্রবীণ নেতা। বক্তব্য শেষে আসাদকে মঞ্চে না দেখে খোঁজ নেন শেখ হাসিনা। পরে তাকে মঞ্চে ডেকে কিছুক্ষণ কথা বলেন।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর রাজশাহীর জনসভা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেন আসাদুজ্জামান আসাদ।সেখানে তিনি লিখেন ‘কৃতজ্ঞতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আপা।
দলীয় একাধিক নেতা জানান,জনসভার মঞ্চে ওঠার পরপরই প্রধানমন্ত্রী আসাদুজ্জামান আসাদের খোঁজ করেন। স্থানীয় নেতাদের মাধ্যমে আসাদকে মঞ্চে ডেকে পাঠান। মোবাইলে এ তথ্য পেয়ে মঞ্চে ছুটে যান আসাদ।
তবে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি আসাদ। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কী কথা হয়েছে সেটিও বলতে চাননি।
এর আগে রোববার দুপুরে মঞ্চে ওঠার পাস না পেয়ে আসাদুজ্জামান আসাদসহ জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা সড়কে অবস্থান নেন। দুপুর দেড়টার দিকে মাদরাসা মাঠের পাশের একটি সড়কে অবস্থান নেন রাজশাহীর চারঘাট-বাঘা আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রায়হানুল হক,আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য কাঁকনহাট পৌরসভার মেয়র আতাউর রহমান,প্রবীণ আওয়ামী লীগে নেতা বদরুজ্জামান রবুসহ বেশ কয়েকজন নেতা। যোগ্যতা থাকার পরও তাদের মঞ্চে জায়গা হয়নি। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় অবস্থান নেন।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments