ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৪ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া টেস্টেটি খেলতে ১০ জুন ঢাকায় আসবে আফগানিস্তান দল।
গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না সাকিব। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস।
গত দুই বছর ধরে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দলে ডাক পেয়েছেন চট্টগ্রাম বিভাগের ব্যাটার শাহাদাত এবং রংপুর বিভাগের পেসার মুশফিক।
২০২১ সালে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় ডানহাতি মিডল-অর্ডার ব্যাটার ২১ বছর বয়সী শাহাদাতের। এখন অবধি ২০টি প্রথম শ্রেনির ম্যাচে দু’টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিেেত ১২৬৫ রান করেছেন শাহাদাত।
২০২২ সালে প্রথম-শ্রেনিতে অভিষেকের পরই চমক দেখান মুশফিক। ১৩ ম্যাচে তিনবার ইনিংসে ফাইফার নিয়ে ৪৯ উইকেট শিকার করেন মুশফিক। সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে বাংলাদেশ ‘এ’ দলে ছিলেন শাহাদাত ও মুশফিক।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।
স্টাফ রিপোর্টার: ১১৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশকে একাই টেনে তুলেছেন লিটন দাস। অভিজ্ঞ এই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে ঢাকা আবাহনীকে ২-০ গোলে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। শুক্রবার ১৫ মে কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ...
রফিকুল ইসলাম সুজন: দেশের ইতিহাসে প্রথমবারের মতো পুরুষ ও নারী উভয় বিভাগে ঘরোয়া ফুটসাল লিগ শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লিগে দুই বিভাগেই অংশ নিচ্ ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১৫ মে ২০২৬ ইং শুক্রবার পলটনের ব্রজেন দাস সুইমিং পুলে অনুষ্ঠিত হয় ক ...
সব মন্তব্য
No Comments