মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শেখ রাসেল আবাসিক হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে হলের ত্রিসীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে হল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট ড. মোঃ আবু রাশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
নিষেধাজ্ঞার বিষয়ে জানতে হলের প্রভোস্ট ড. মো. আবু রাশেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন,'আমি আসলেই সরাসরি কথা বলতে পছন্দ করি। শৃঙ্খলা ভঙ্গ বলতে আমরা হলের শৃঙ্খলাকেই বুঝি। এখন শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণটি যদি উল্লেখ করতাম, তাহলে তা নোটিশে উল্লেখ করা হতো। আমি আমার নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গেও আলোচনা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।'
শেখ রাসেল হলের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে এ বিষয়ে কথা বলে জানা যায়, ঘটনার দিন ওই শিক্ষার্থী ধূমপান করে হল থেকে বের হচ্ছিলো, তখন এ ঘটনা হল প্রভোস্টের নজরে আসে। তৎক্ষণাৎ প্রভোস্ট তাকে ডেকে নিয়ে বিস্তারিত জানতে চান এবং পরবর্তীতে তার বিভাগ ও আইডি উল্লেখ করে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেন।
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
সব মন্তব্য
No Comments