রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের চান্দুনগর গ্রামের সামনে প্রকাশ্যে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে সোমবার (২৮ অক্টোবর ২০২৪) বিকেল ৫টার দিকে ৮ যুবককে আটক করে ভ্রাম্যমান আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ অলিদুজ্জামান, এবং তার সঙ্গে ছিলেন এসআই বদিউজ্জামাল, উজ্জ্বল মোল্লা ও সঙ্গীয় ফোর্স।
আটককৃতদের মধ্যে রয়েছেন রুমান (২২), বাপ্পী (২০) (গ্রাম: চকিয়াচাপুর), মো. হৃদয় মিয়া (২৬), জালাল মিয়া (৩৫) (গ্রাম: বরইহাটি), উত্তম দে (৩৫), মানিক (২৭) (গ্রাম: পাইকুরাটি), হাইউল মিয়া (২৪) (গ্রাম: বারহাট্টার বাহাদুরপুর) এবং জুয়েল মিয়া (১৮)। জুয়েল মিয়া সরাসরি জুয়ায় অংশগ্রহণ না করলেও সঙ্গ দেয়ার অপরাধে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
রুমান মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাকিদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। আটককৃতদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
অভিযান পরিচালনা প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ অলিদুজ্জামান বলেন, “জুয়া সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যায়। আমাদের এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর এলাকায় শিক্ষা ও মানবিক সহায়তামূলক কার্যক্রমের মাধ্যমে ইতিবাচক আলোচনায় এসেছে শাহাবুদ্দিন শিক্ষা ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি শিক্ষার ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে (নেছারাবাদ) নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওঝা (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্ব ...
অনিক রায়, ফরিদপুর অফিস: রাজবাড়ীর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। উদ্ধার করা মাদকের আনুমানিক অবৈধ বাজারমূ ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার কাশীপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১টায় মাদ্রাসা ...
সব মন্তব্য
No Comments