দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সেই সাথে দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারিও। ৫০শয্যার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন করোনা রোগীর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত হয়েছে। বেডে জায়গা না পেয়ে মেঝেতে গাদাগাদি করে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আর চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবে চিকিৎসা সেবা ও করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, দৌলতপুরে করোনায় আক্রান্ত হয়ে এ যাবৎ ৪৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর পর্যন্ত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এবং আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে রেফার্ড করার পর করোনা আক্রান্ত এসব রোগীর মৃত্যু হয়। রোববার রাতে সীমান্ত সংলগ্ন বিলগাথুয়া গ্রামের রুবিয়া খাতুন (৪০) করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। করোনা উপসর্গ নিয়ে আইয়ুব আলী নামে এক ব্যক্তি মারা গেছেন একই সময়। এছাড়াও দৌলতখালী গ্রামের মোহর আলী (৬৫) করোনা আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে মারা গেছেন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ১৭জন। এ পর্যন্ত দৌলতপুরে করোনা আক্রান্ত হয়েছে ১৬৮৩জন এবং মৃত্যু হয়েছে ৪৯জনের। বর্তমানে ৬১৭জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে। সুস্থ হয়েছে ১০০০জন। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ঈদের পর দৌলতপুরের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে করোনা উপসর্গ রোগী। আর এসব উপসর্গ নিয়ে স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে ওষুধ কিনে নিজের মত করে চিকিৎসা নেয়ায় ঝুকি বাড়ছে সাধারণ মানুষের। দিন দিন রোগ পুশে রেখে একপর্যায়ে আশংকাজনক অবস্থার সৃষ্টি হলে তারা ছুটে যাচ্ছে হাসপাতালে। তখন চিকিৎসকদের আর কিছু করার থাকছে না। তাই বিশেষজ্ঞদের অভিমত করোনা উপসর্গ দেখা দিলে চিকিৎসা কেন্দ্রে গিয়ে চিকিৎসকদের পরমর্শ ও করোনা পরীক্ষা করে করোনার বিষয়টি নিশ্চিত হতে হবে। পাশাপাশি সকলকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এছাড়াও গ্রামের সাধারণ মানুষ করোনা স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক ব্যবহার না করার কারনে এবং করোনা উপসর্গ নিয়ে পাড়া মহল্লায় একত্রে বসে আড্ডা, খেলা করা ও চা পানে মত্ত হওয়ার কারনে গ্রাম পর্যায়ে করোনা ছড়িয়ে পড়েছে বলেও বিশেষজ্ঞদের অভিমত।
স্টাফ রিপোর্টার: জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়ার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সরকার রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে মেরামত কর ...
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
সব মন্তব্য
No Comments