ডেস্ক রিপোর্ট: টিএনজেড’র শ্রমিকদের উপর পুলিশী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আহবান জানান। এ প্রেক্ষিতে গণমাধ্যমে প্রকাশের জন্য অধিকার আন্দোলনের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।
বাংলাদেশের পোশাক খাতে ক্রিয়াশীল ১০টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের শরীক সংগঠন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, গার্মেন্টস-টেক্সটাইল শ্রমিক ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, বাংলাদেশের সোয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সভা এবং গার্মেন্টস শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ যৌথভাবে বিবৃতিটি প্রদান করেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গতকাল ৭ মে টিএনজেড গ্রুপের শ্রমিকদের বকেয়া পরিশোধের তারিখ নির্ধারিত থাকলেও নির্ধারিত তারিখে মজুরি পরিশোধ করা হয় নি। এর প্রতিবাদে বিকালে টিএনজেড গ্রুপের কয়েক হাজার শ্রমিক গাজীপুরের প্রায় ১০/১২ কিলোমিটার সড়ক জুড়ে বিক্ষোভ মিছিল করে। তারপরও মন্ত্রণালয় বা মালিক পক্ষ থেকে শ্রমিকদের সাথে আলোচনা করার কোন উদ্যোগ গ্রহণ করে নি। এমতাবস্থায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে আজ সকালে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ শ্রমিকদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়। পুলিশের হামলায় ২০-২৫ জন শ্রমিক আহত হয়। এ ঘটনায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার শ্রমিকদের বকেয়া মজুরি আদায় করে দিতে পারছে না, অথচ পুলিশ দিয়ে শ্রমিকদের উপর হামলা চালিয়ে সরকার শ্রমিকদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, গত ২০ মার্চ থেকে টিএনজেড এর শ্রমিকরা বকেয়া মজুরি-বোনাসের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে। আন্দোলনের প্রেক্ষিতে গত ৮ এপ্রিল অতিরিক্ত শ্রম সচিবকে আহ্বায়ক করে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির ২২ এপ্রিল এর বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুসারে ৭ মে তারিখে বকেয়া মজুরিসহ সমস্ত পাওনাদি পরিশোধের কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। মন্ত্রণালয়ের কমিটি বসে যেখানে মজুরি পরিশোধের তারিখ নির্ধারণ করেছে,অথচ নির্ধারিত তারিখে মজুরি পরিশোধের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোন নজরদারি থাকে নি। এটি নিশ্চয়ই সরকারের ব্যর্থতার দিককে সামনে আনে। নেতৃবৃন্দ আরও উদ্বেগ প্রকাশ করে বলেন, আগামি ১১ মে ময়মনসিংহের ভালুকায় অবস্থিত রোর ফ্যাশনের শ্রমিকদের বকেয়া পরিশোধের তারিখ নির্ধারিত রয়েছে। সেক্ষেত্রেও এখনো পর্যন্ত কোন তৎপরতা দৃশ্যমান হচ্ছে না। নেতৃবৃন্দ শ্রমিকদের বকেয়া মজুরি আদায়ের প্রেক্ষিতে সরকারকে উদ্যোগী ভূমিকা নেয়ার আহবান জানান। অন্যথায় গার্মেন্টস শিল্পখাতে কোন অচলাবস্থার সৃষ্টি হলে এর দায় সরকার ও মালিক পক্ষকে নিতে হবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেন, সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও সমাজের নানা স্তরের অসমতা দূর করতে অল পার্টি ককাস ক ...
স্টাফ রিপোর্টার: দেশীয় শ্রমঘন বিড়ি শিল্প রক্ষায় বিড়িতে শুল্ক বৃদ্ধি না করাসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকাল ১০ টায় এ মানববন ...
সব মন্তব্য
No Comments