কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো.আরিফুল ইসলাম (২৫) নামের এক শ্রমিক গুরুতর জখম হয়েছে। এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায়। ছুরিকাঘাতে তার পেটের ডান পাশে ভুরি বের হয়ে যায়। সাথে সাথে স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎস শেষে বরিশাল প্রেরন করা হয়েছে।
স্থানীন সূত্রে জানা গেছে, আরিফুল ও জসিম তারা দু’জনে ওই এলাকার রনি গাজীর বাসার ভারাটিয়া এবং একই রুমে থাকতো। বৃহস্পতিবার রাতে রান্না করা নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায় জসিম রুমে থাকা ছুরি দিয়ে আরিফুলকে আঘাত করে। এতে ওই শ্রমিক গুরুতর জখম হয়। আহত আরিফুল দিনাজপুর জেলার পারবতিপুর ইউনিয়নের মো¯Íফাপুর আমবাড়ি গ্রামের আব্দুল মন্নানে ছেলে। সে তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় শ্রমিকের কাজ করতো জানা গেছে।
কলাপাড়া হাসপাতেরে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার ইকবল হোসেন জানান, আহত আরিফুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই বরিশাল বেফার করা হয়েছে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থনে গিয়ে ছিলাম। ঘটনার সাথে জড়িতকে গ্রেফতারের চেষ্টা চলছে।
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, পরিবর্তিত বিশ্বব্যবস্থায় জবাবদিহিতাবিহীন নিরাপত্তা কখনো বিশ্বের স্থিতিশীলতা আনতে পারে না। তিনি বলেন, প্রযুক্তি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
সব মন্তব্য
No Comments