ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে আজ (১৬ মার্চ) সোমবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে। মুসলমানদের কাছে এ রাত অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় হিসেবে বিবেচিত। ইসলাম ধর্মমতে, এ রাতেই মহান আল্লাহ পবিত্র কোরআন অবতীর্ণ করেন এবং এ রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ।
পবিত্র এ রাত উপলক্ষে দেশের মসজিদগুলোতে বিশেষ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, নফল ইবাদত ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিরা সারারাত নফল ইবাদত, তওবা-ইস্তিগফার ও আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় বিশেষ প্রার্থনায় মগ্ন থাকবেন।
এদিকে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এতে বিশিষ্ট আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্বরা লাইলাতুল কদরের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করবেন।
ধর্মীয় আলোচনায় বক্তারা মুসলমানদের বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত এবং মানবকল্যাণ ও দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করার আহ্বান জানান।
পবিত্র এ রাত উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা সকলকে পবিত্রতার সঙ্গে রাতটি কাটিয়ে আত্মশুদ্ধি ও মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার আহ্বান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ‘কুমিল্লা’ নামেই বিভাগ হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা নামে বিভাগ হওয়াটা যদি এই অঞ্চলের জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ সেটির বাস্তবায়ন হবে। ব ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
সব মন্তব্য
No Comments