দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনের ৩ মাস করে কারাদন্ড দেওয়া হয়েছে এবং জব্দ করা হয়েছে মাটি ভর্তি ৪টি ট্রলি। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার সাদীপুর, হরিণগাছী ও রিফাইতপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাটি ভর্তি ৪টি ট্রলি জব্দ করা হয় এবং আটক করা হয় ট্রলির ৫জন চালক ও হেলপারকে। পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ৩মাস করে করে বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু।
ভ্রাম্যমান আদলত সূত্র জানায়, কৃষি জমি থেকে মাটি কেটে দৌলতপুরের বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইটভাটায় সরবরাহ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে মাটি ভর্তি ৪টি ট্রলি জব্দ করা হয় এবং ট্রলির চালক ও হেলপার আলিফ, রানা, আকাশ, হাসান ও সাগরকে আটক করা হয়। পরে তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৩মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজে ...
স্টাফ রিপোর্টার: ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের “জিরো টলারেন্স” নীতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উ ...
চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই কর্মকর্তার নাম নরেন ধর।মঙ্গলবার, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় সহকারী হাইকমিশ ...
স্টাফ রিপোর্টার: মঙ্গলবার, ১৯ মে সন্ধ্যায় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে আইন মন্ত্রণালয়। একই সঙ্গে সচিবালয়ে কর্মরত সব বিচারককে আইন মন্ত্রণালয় ...
সব মন্তব্য
No Comments